Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: ১৭৯ জন নিহত, জীবিত উদ্ধার মাত্র ২

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনায় প্রাথমিকভাবে ২৯ জনের লাশ উদ্ধার করা হলেও, পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭৯ জনে। বিমানটির ১৮১ আরোহীর মধ্যে মাত্র দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।


থাইল্যান্ড থেকে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে ফিরছিল বিমানটি। অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খেলে তাতে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করলেও দুর্ঘটনার ভয়াবহতা এড়ানো সম্ভব হয়নি।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে সমস্যা তৈরি হওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। বর্তমানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণ কোরিয়াসহ আন্তর্জাতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ